Header Ads Widget

Responsive Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

 



প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সকাল ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এটি ছিল ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি সৌজন্য সাক্ষাৎ। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


এর আগে রোববার ভারতের হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ৩ আগস্ট প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গেও তার পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।


Post a Comment

0 Comments