Header Ads Widget

Responsive Advertisement

দেশ-বিদেশের ৩ হাজার পীর-মাশায়েখ এক মঞ্চে, সুফিদের ঐক্যের আহ্বান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে পীর-মাশায়েখদের বৃহৎ সম্মেলন। এতে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, ইরান, ইরাকসহ বিভিন্ন দেশের প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে দেওয়ানবাগ শরীফের পরিচালক ও সমন্বয়ক ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সুফি তরিকার অনুসারীদের মধ্যে ঐক্য জোরদার, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ও ভালোবাসা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুফিবাদ ও ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে বিদ্বেষ ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ইমাম কুদরত এ খোদা পীর-মাশায়েখ ও বিভিন্ন দরবারের অনুসারীদের পারস্পরিক সহযোগিতা ও সংহতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো দরবার বা প্রতিষ্ঠান সমস্যায় পড়লে অন্যদেরও তাদের পাশে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, পীর-মাশায়েখ ও তরিকাপন্থীদের এই সম্মেলনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা থেকেই তারা একত্রিত হয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে বিভাজন ভুলে পীর-মাশায়েখ ও সুফি অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বিভিন্ন তরিকা ও দরবারের প্রতিনিধিদের একই মঞ্চে নিয়ে আসার উদ্যোগকে তারা স্বাগত জানান।

সম্মেলনে ভারত, পাকিস্তান ও ইরানের প্রতিনিধিরাও বক্তব্য দেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রসিদ্ধ দরবারের পীর-মাশায়েখরাও এতে অংশ নেন।

Post a Comment

0 Comments